দিব্যাঙ্গ পথচারীকে বাঁচাতে গিয়ে মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩
দি নিউজ লায়ন ; মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো মুর্শিদাবাদ। বাড়ি ফেরার পথে দিব্যাঙ্গ পথচারী যুবক কে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক এক করে মৃত্যু হলো ৩ জনের। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত প্রতিবন্ধী যুবকসহ বাইক আরোহী ও বাইক চালক এর নাম অনিল গুপ্ত (৪২), রাকিব শেখ (৩২) ও সনু হাজরা (২৩)।
সকলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এলাকা সূত্রে জানা যায়, সনু হাজরা ও রাকিব শেখ একইসঙ্গে কাজের শেষে বাড়ি ফিরছিলেন। পথে ব্যস্ততম রাস্তা বরমপুর এর জগন্নাথ ঘাট এলাকায় অনিল গুপ্ত নামের এক মানসিক ভারসাম্যহীন পথচারী ঐ দিব্যাঙ্গ ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। সেই সময় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বাইক চালক আরোহী ও ওই প্রতিবন্ধী ব্যক্তি সকলেই ছিটকে পড়েন রাস্তার পাশের গাড্রেল এ। গুরুতর আঘাত লাগার জন্য মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় মানসিক ভারসাম্যহীন পথচারীর গুপ্ত ও বাইক চালক সনু হাজরার, স্থানীয়রা তড়িঘড়ি এসে সকলকে উদ্ধার করে চরম সংকট জনক অবস্থায় রাকিব শেখ কে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করার পথে মৃত্যু হয় তার।
এমন ভয়াবহ পথদুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা শহরবাসী। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী মনোরঞ্জন সরকার বলেন,"এইভাবে একজনকে বাঁচাতে গিয়ে যে আরও দুজনসহ তিনটে প্রাণের বলি হলো তা ভাবাই যায় না"।

Post a Comment